কোথায় আজ বেগম জিয়া…!

২৭

প্রিয় আলো: দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ওপর ‘অত্যাচার করলে’ তার বিচার এমনই হয়।
বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ের পর বরিশালে জনসভায়  বিএনপি প্রধানের এই পরিণতির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “আজকে তিনি কোথায়?”

দশম সংসদ নির্বাচন প্রতিহত এবং ওই নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনে নাশকতায় মানুষের প্রাণহানি ও দগ্ধ হওয়ার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।