২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

২৭

ফয়সাল মাহমুদ: প্রিয় আলো: বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে ‘দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির ৯ বছর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন হাইকোর্টের রায়ে স্থগিতের ফলে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রায় দিল হাইকোর্ট সুযোগ নিলাম আমরা-বিএনপির এসব বক্তব্যের উত্তর দেওয়াটা কোনো ভদ্রলোকের উচিত হবে না।

তিনি আরো বলেন, সরকারের নয় বছরে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় নিয়েছি। ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত দেশ।

নির্বাচন কমিশন দক্ষতার সাথে কুমিল্লা এবং রংপুর, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচন করেছেন বলেও দাবি করেন তিনি ।