আমরণ অনশনে ইবতেদায়ি শিক্ষকরা..

৩০

প্রিয় আলো: আট দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের পর আমরণ অনশন শুরু করেছেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।

সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে তারা আমরণ অনশন শুরু করেন।অনশনের আগ পর্যন্ত আট দিনের অবস্থান কর্মসূচিতে প্রচণ্ড শীতের কারণে অন্তত ১০ জন অসুস্থ হয় পড়ে।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমীন চৌধুরী বলেন, ‘আমরা আট দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু সরকাররের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তাই আমরণ অনশন শুরু করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। অনশনে কারো জীবনের ক্ষতি হলে সে দায় ভার সরকারকেই নিতে হবে। জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। সারা দেশে ১০ হাজার মাদরাসা রয়েছে। এতে ৫০ হাজারের বেশি শিক্ষক শিক্ষাদান করছেন। কিন্তু আমরা কোনো বেতন পাই না।

শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। তারা আশা করেন প্রধানমন্ত্রী তাদের দাবিও মেনে নেবেন।