মঞ্জুরুল ইসলাম অশ্রুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২৩

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মরহুম ছাত্রনেতা মন্জুরুল ইসলাম অশ্রু এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৪ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন : সৈয়দ মিজানুর রহমান (সভাপতি, ঢাকা মহানগর উত্তর)

মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন এস এম জাকির হোসেন (সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ), সৈয়দ মিজানুর রহমান (সভাপতি, ঢাকা মহানগর উত্তর), মহিউদ্দিন আহমেদ (সাধারন সম্পাদক, ঢাকা মহানগর উত্তর), রেজাউল হক রোমান, রুবেল সহ আরও অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

চিত্র : Mizan Mml