স্থায়ী ক‌মি‌টির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

৪০

জ্যেষ্ঠ প্রতিবেদক : এক সপ্তা‌হের ব্যবধানে আবা‌রো দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির স‌ঙ্গে বৈঠকে ব‌সেছেন বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশা‌নে বিএন‌পি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

সার্চ ক‌মি‌টি‌তে নাম দেওয়া নি‌য়ে গত ৩০ জানুয়া‌রি সর্বশেষ স্থায়ী ক‌মি‌টির সদস্য‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রেন বিএন‌পি প্রধান।