টঙ্গীতে অগ্নিকাণ্ড : ভেতর থেকে বের হচ্ছে লাশের গন্ধ, নিখোঁজ ১১

৩১

নিজস্ব 12প্রতিবেদক : টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো চারজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গাজীপুরের জেলা প্রশাসক এফ এম আলম প্রিয়আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, রোববার বিকাল সাড়ে ৪টায় উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস, গাজীপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

 

সাংবাদিকদের তিনি বলেন, আগুন বিস্তারের আর সম্ভাবনা নেই। তবে ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। এ ছাড়া ভবন উত্তপ্ত অবস্থায় আছে। এটি ঠান্ডা করার পর ডাম্পিংয়ের কাজ শুরু হবে।

টাম্পাকোর ভেতর থেকে বের হচ্ছে লাশের গন্ধ, এখনো নিখোঁজ ১১

‘উদ্ধার অভিযান আগামী ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলবে। তবে ধ্বংসস্তুপ সরানোর ব্যাপারে পরে চিন্তা করা হবে।’

 

উদ্ধার অভিযান শুরুর পর কারখানার সামনে ধ্বংসস্তুপের ভেতর থেকে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।