কন্যা সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল

৩৬

ক্রীড়া ash1467630330প্রতিবেদক : কন্যা সন্তানের বাবা হচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার নিজেই বিষয়টি জানিয়েছেন।

 

আশরাফুল বলেছেন, ‘আমার স্ত্রীর (আনিকা তাসলিমা অর্চি) প্রেগনেন্সির সাত মাস চলছে। মাস দুয়েকের মধ্যে আমরা কন্যা সন্তান আগমনের আশা করছি।’

 

‘আমরা আলাদা করে কোনো লিঙ্গ নির্ধারণী পরীক্ষা করাইনি। ডাক্তার নিজে থেকেই এটা জানিয়েছেন। আমার মা আমার স্ত্রীকে নিয়ে আলট্রাসনোগ্রাফি করাতে গিয়েছিল, সেখানেই এটা ধরা পড়েছে। প্রেগনেন্সির সপ্তম মাসে আসার পর এ দেশের চিকিৎসকরা জানিয়ে দেন, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। আগামী আগস্টে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাবে। ক্রিকেট বোর্ড তাকে ফেরার সুযোগ তৈরি করে দিলে আবারও জাতীয় দলে জায়গা করে নিতে পারেন আশরাফুল। তবে জাতীয় দলের আগে তাকে ঘরোয়া ক্রিকেটে কঠিন পরীক্ষা দিতে হবে, এ কথা বলার অপেক্ষা রাখে না।