গুলশানে গোলাগুলি: বনানীর ওসি সালাহউদ্দিন নিহত

৩৭

প্রিয়আলো, ঢা206কা: রাজধানীর গুলশান ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে বনানীর ওসি সালাহ উদ্দিন নিহত হয়েছেন।

তবে, কিছুক্ষন আগে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, হামলাকারী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে।

 

 

 

তিনি বলেন, রেস্টুরেন্টের ভেতরে অনেক বিদেশী আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধার করতে হামলাকারীদের সঙ্গে কথা বলার চেষ্টাচলছে।আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করতে।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি রেস্তোরাঁ, লেকভিউ হাসপাতাল ও নর্ডিক ক্লাবের খুব কাছে এ গোলাগুলি শুরু হয়। গুরুতর আহতাবস্থায় তিন পুলিশকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জানা যায়, বনানীর ওসি সালাহ উদ্দিন নিহত হয়েছেন।