মিথ্যা কথায় চ্যাম্পিয়ন খালেদা জিয়া : হাছান মাহমুদ

৩২

নিজস্ব hasan1463929524প্রতিবেদক : ‘মিথ্যা কথা বলায় যদি কোনো পুরস্কারের ব্যবস্থা থাকত, তাহলে খালেদা জিয়া নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হতেন।’

 

রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার রাতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎকালে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘শনিবারমিথ্যা কথায় তার আগের রেকর্ড তিনি নিজেই ভেঙেছেন। আত্মরক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া দিশেহারা হয়ে আবোল-তাবোল বলা শুরু করেছেন। সারা দেশে আগুনে পুড়িয়ে মানুষ মারাসহ বিভিন্ন মামলায় দিশেহারা। এসব থেকে নিজের দায় এড়াতে তিনি এখন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।’

 

বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত যুক্ত, এ অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি যে গুপ্তহত্যা, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস চলছে, এর সবাই খালেদা জিয়ার আঁচলের তলায় আশ্রয় নিয়েছে। সারা দেশের গুপ্তহত্যা ও খুনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরা সরাসরি জড়িত। তিনি শুধু দেশে নয় বিশ্বব্যাপী সন্ত্রাসের সঙ্গেও যুক্ত।’

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফদিরুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ।