ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে শবে বরাত

৩৯

নিজস্ব Shob_e_Borat1463936135প্রতিবেদক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশের মতো রাজধানী ঢাকাতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।

 

রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করছেন।

 

 

শবে বরাত উপলক্ষে প্রতিটি মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও জিকির-আসকার অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

 

 

শবে বরাত উপলক্ষে মুসল্লিরা সারা রাত নফল নামাজ আদায় করছেন। অনেকে রোজা রাখেন। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে অনেকেই হালুয়া-রুটিসহ বিশেষ খাবার বিতরণ করেন।

 

এদিকে রাজধানীরি বিভিন্ন এলাকায় রুটি, হালুয়া ও অনেক ধরনের খাবার বিক্রি হয়। অনেকেই গরিবদের মাঝে এসব খাবার বিতরণ করেন।