জাম্বিয়ায় মানুষের মাংস পাঠানোর প্রতিবাদ চীনের

২৭

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ জাম্বিয়ায় মানুষের মাংস রফতানি করছে চীন। সম্প্রতি জাম্বিয়ার একটি ট্যাবলয়েডে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে চীনের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে।

 

কাচেপা নামে জাম্বিয়ার একটি ট্যাবলয়েডে দাবি করা হয়, চীন থেকে জাম্বিয়ায় যেসব প্রক্রিয়াজাত মাংস পাঠানো হচ্ছে এগুলো গরুর নয়, বরং মানুষের। চীনের মাংস কারখানায় কাজ করা শ্রমিকদের বরাত দিয়ে জানানো হয়,  চীনে এইমুহূর্তে মৃতদেহ সৎকারের জায়গা অনেক কমে গেছে। তাই অর্থনৈতিকভাবে কম উন্নত আফ্রিকায় গরুর মাংসের নামে টিনজাত মানুষের মাংস পাঠিয়ে দিচ্ছে চীন।

 

এর আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাম্বিয়ার কয়েকটি অনলাইনে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। এর সবকটিতেই একই ধরণের বক্তব্য ছিলো।

 

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। সংবাদে যে ছবিটি যুক্ত করা হয়েছে তা ফটোশপের কারসাজি বলেও দাবি করেছে দেশটি।

 

জাম্বিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াং ইউমিং এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় একটি ট্যাবলয়েডে কেবল প্রকাশ্যে গুজব ছড়ানো হচ্ছে যে চীন মানুষের মাংস টিনজাত করে আফ্রিকায় পাঠাচ্ছে। এটা পুরোপুরি বিদ্বেষপ্রসূত প্রচারণা এবং এ ধরণের অপপ্রচার আমাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য।  আমরা এ ধরণের কর্মাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।

 

জাম্বিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মুলেঙ্গা বলেছেন, জাম্বিয়া ও চীনের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজমান। বিষয়টি বিবেচনায় জাম্বিয়া সরকার চীনের কাছে ক্ষমা প্রার্থণা করেছে।

 3002