রাষ্ট্রীয় অতিথী ভবনে চলছে দ্বি-পাক্ষিক বৈঠক

৩৩

নিজস্ব Foreign-Secretary-Level-Meetingপ্রতিবেদকঃ  নিরাপত্তা ইস্যুতে ভারত, বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন-মেঘনায় ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে এ কথা জানান।

বৈঠকে সন্ত্রাস দমন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারের কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব।

ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুপুরে শুরু হওয়া এ বৈঠকে বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতা, তিস্তা চুক্তি, বিনিয়োগ, ট্রানজিটসহ দুই দেশের নানা ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে রাজধানীর সোনারগাঁ হোটেলে সুশীল সমাজের সঙ্গে এক বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।

তিনি জানান, নিরাপত্তা ইস্যুতে ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশে জঙ্গি নির্মূলে ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।