বিএনপি ও খালেদা জঙ্গিবাদের কারিগর: ইনু

২৯
1462882356

তথ্যমন্ত্রী হাসানুল হোক ইনু

প্রিয়আলো ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি ও এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা এবং গুপ্ত হত্যার কারিগর, আশ্রয়দাতা, যোগানদাতা ও তত্ত্বাবধায়ক হিসেবে অভিহিত করেছেন।

মন্ত্রী সোমবার রাতে ৩ দিনব্যাপী শ্রী শ্রী রাজা মদনমোহন ও শ্রী শ্রী গৌর সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা-২০১৬ ধর্মীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ।
রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরে শ্রী শ্রী রাজা মদনমোহন জিউ মন্দির চত্বরে ইসকনের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় ইসকন শাখা এ সম্মেলনের আয়োজন করে।
ইসকন বাংলাদেশের সভাপতি ও পুলিশের সাবেক ডিআইজি এসআর বারোই’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত যোগ দেন। তথ্যমন্ত্রী বলেন, যারা নিজের ধর্মে বিশ্বাস করেন তারা কখনো অন্য ধর্মে বিশ্বাসীদের চাপাতি দিয়ে আক্রমণ করতে পারে না।
গুপ্তঘাতক, জঙ্গি ও অন্যধর্মের অনুসারীদের উপর আক্রমণকারীরা মানবতার শত্রু। দেশকে তালেবানের দিকে ঠেলে দেয়ার তৎপরতায় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের মদদ, পৃষ্ঠপোষকতা এবং আশ্রয়-প্রশ্রয়ে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়েছিল বলে তথ্যমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষতার নীতি সুদৃঢ়ভাবে অনুসরণ করছে এবং দেশকে আবারো তালেবানের পথে যেতে দিবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন। খবর- বাসস।