‘উইকেট না পেয়েও বাজিমাত মুস্তাফিজের’

৩৩

ডেস্ক14 রিপোর্ট : উইকেট না পেয়েও কৃপণ বোলিংয়ে বাজিমাত করলেন মুস্তাফিজুর- বক্তব্যটা আনন্দবাজার পত্রিকার। গত কিছুদিন ধরেই মুস্তাফিজের দাপট নিয়ে সব মিডিয়া মুখর থাকলেও এই মিডিয়াটি ছিল অবাক রকমের নীরব। কাটার মাস্টার মুস্তাফিজের কৃপণ বোলিং নিয়ে শেষ পর্যন্ত নীরব তাভাঙল। উইকেট না নিয়েও যে বাজিমাত করা যায় মুস্তাফিজ দেখিয়ে দিলেন তাদের।

 

আইপিএলের গতকালের ম্যাচটি নিয়ে প্রকাশিত রিপোর্টে তারা লেখে- ‘পুনের বিরুদ্ধে মুস্তাফিজুরের রেকর্ডটা বদলালো না। প্রথম পর্বের খেলায় যেভাবে উইকেট আসেনি তার ওভারে ঠিক সেভাবেই উইকেট এল না এবারও। যদিও ৪ ওভার বল করে দিলেন মাত্র ২৬ রান। যখন ব্যাটে ঝড় তোলার জন্য প্রায় প্রস্তুতি নিয়ে ফেলেছেন ধোনিরা তখনই বল হাতে বাজিমাত মুস্তাফিজুরের।’

 

অবশ্য অন্যদিকে মিডিয়াটির মন্তব্য হচ্ছে-  ‘উইকেট না আসাটা চিন্তায় রাখবে মুস্তাফিজুরকেই। কেন দুবারই আটকে গেলেন এই পুনের কাছেই। ফ্লেমিং এর কথাটাই কি তাহলে ঠিক? পুনে তাহলে ধরে ফেলেছে মুস্তাফিজুরের বোলিং রহস্য?’

 

মন্তব্যে আরো বলা হয়, ‘যদিও যাকে নিয়ে এত কথা সেই মুস্তাফিজুর ইতিমধ্যেই কিন্তু জিতে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের মন। তাকে নিয়ে অনেক জল্পনা, বিবিএল-এ টানাটানি। সেই কাটার মাস্টার যে কোনো সময় বদলে দিতে পারেন খেলার ভাগ্য। ঠিক যেভাবে এদিন (মঙ্গলবার) পুনের বিরুদ্ধে উইকেট না পেয়েও যোগ্য সঙ্গত দিয়ে গেলেন বল হাতে।’