আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, নিউজিল্যান্ড

৩১
bangladesh1461762638

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ডে ছয় ম্যাচের ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।

 

ক্রিকেটের এ দুই পরাশক্তির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করবে আয়ারল্যান্ড। প্রথমবারের মতো আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

 

২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ইংল্যান্ডে বসবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। ২০০৬ সালের পর বাংলাদেশ এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। ২০১৫ বিশ্বকাপের মতো ভালো ফল পেতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

 

মূলত নিউজল্যান্ড ও বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। আয়ারল্যান্ড ও বাংলাদেশ এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছে। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১০ সালে শেষ ওয়ানডে খেলেছিল দুই দল।

 

অন্যদিকে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে গ্রুপ পর্বের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ।

 

তথ্যসূত্র : ক্রিকইনফো