ম্যাজিক্যাল মুস্তাফিজ

৪৪

ক্রীড়া 2ডেস্ক : ৪-১-৯-২ অসাধারণ বোলিং ফিগার। যারপরনাই বাংলাদেশি কাটার মাস্টারকে ম্যাজিক্যাল মুস্তাফিজ বলতে বাধ্য হলেন ধারাভাষ্যকাররা।

 

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভার শেষে ৯ রানের খরচায় ১ মেডেনে ২টি উইকেট পান মুস্তাফিজ। যেখানে বাংলাদেশি এই পেসারের বোলিং ইকোনমি ছিল ২.২৫ করে। আইপিএল ২০১৬ আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ইকোনমি মুস্তাফিজের।

 

আইপিএলে ৪ ওভারের বোলিং স্পেলে এর আগে সেরা বোলিং ইকোনমি  ছিল রজত বাটিয়ার। ৪ ওভার শেষে ১০ রানের খরচায় ১টি উইকেট নিয়েছিলেন তিনি।

বাংলাদেশের কোটি মানুষের প্রান প্রিয় মোস্তাফিজের যাদুমাখা বোলিং দেখে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা অবাক, বিশ্বসেরা ব্যাটসম্যানরা বলেছেন আগামি দিনের তারকা। আজকের ম্যাচে একটানা ৯ বলে কোন রান না দিয়ে অন্য রকম বিশ্ব রেকর্ড গড়লেন মুস্তাফিজ।

 

খেলা শেষে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করা হলে মজা করে ওয়ার্নার বললেন; মুস্তাফিজ আমাকে সব সময় বলে “নো প্রবলেম বোলিং বাট প্রবলেম ইজ স্পিকিং এন্ড ব্যাটিং ”