জাপানে ভূমিকম্পে দুজন নিহত

৪১

faaআন্তর্জাতিক ডেস্ক : জাপানে ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে। বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনের নিচে বাসিন্দারা আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার জাপানে দুই দফা ভূমিকম্প হলেও দ্বিতীয় দফার পর এই মৃত্যু ও ভবন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করার খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী জাপানের দক্ষিণাঞ্চলে প্রথম দফায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আড়াই ঘণ্টা পর দ্বিতীয় দফায় আঘাত হানে ৬ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পে কিয়ুসু দ্বীপের কুমামোতো শহরের পূর্বাঞ্চলে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ভবন বিধ্বস্ত হয়। ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা বিধ্বস্ত ভবনের নিচে কেউ কেউ আটকা পড়ে থাকতে পারেন।
ভূমিকম্পে ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে ৩৮ হাজার বাড়িতে।
এমন ক্ষয়ক্ষতি হলেও কিয়ুসু দ্বীপে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।