পয়লা বৈশাখে প্রধানমন্ত্রী ইলিশ খাবেন না

৩৯
001

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদযাপনের দিন পয়লা বৈশাখে ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদযাপনের দিন অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৩-এর খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।