লিবিয়ায় সহিংসতায় চার বাংলাদেশি নিহত

৪১

ডেস্ক রিপোLybia_Map1459075348র্ট : লিবিয়ার বেনগাজিতে সহিংসতায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন ও মো. হাসান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

 

রোববার বিকেল ৩টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন।

 

ভেরিফাইড পেজের ওই পোস্টে তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, চার বাংলাদেশি লিবিয়ার বেনগাজিতে বিবদমান দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নিহতরা হলেন- ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন, মো. হাসান এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। ত্রিপোলিতে আমাদের দূতাবাস নিহতদের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে।’