বেঙ্গালুরুতে পৌঁছেছে বাংলাদেশ দল

৩৩
16

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে : ভারতের কলকাতা থেকে বেঙ্গালুরুতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

 

বৃহস্পতিবার সকালে কলকাতার আইটিসি সোনার বাংলা থেকে কড়া নিরাপত্তায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দলকে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।

 

দুপুর পৌনে একটায় বেঙ্গালুরু পৌঁছার কথা ছিল মাশরাফি-মুশফিকদের। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় তারা বেঙ্গালুরু পৌঁছেন স্থানীয় সময় দুপুর দেড়টায়। বেঙ্গালুরুতে আজ অনুশীলন করবে না বাংলাদেশ দল।

 

আগামী ২১ মার্চ বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফির দল। একই মাঠে ২৩ মার্চ সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করলেও সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই সুপার টেনের পরবর্তী তিন ম্যাচের দুটিতে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেটও বাড়াতে হবে বাংলাদেশকে।