এবার চিত্রশিল্পী কনক চাঁপা

৪০
konak1435055514

চিত্রশিল্পী কনক চাঁপা

প্রিয়আলো, বিনোদন ডেস্ক : তাঁর সুরের যাদুতে নেশা লেগেছে বহুবার। বাংলা সিনেমার গান কনক চাঁপা ছাড়া কল্পনাতীত। তাঁর লেখালেখিতেও দীর্ঘ দিনের পদচারণ। বলছি, বাংলার প্রখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার কথা। এবার তিনি চিত্রশিল্পী হিসেবে আত্ম প্রকাশ করতে যাচ্ছেন।

১ এপ্রিলে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমীর ৪ নম্বর গ্যালারিতে কনক চাঁপার একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শতাধিক ছবি নিয়ে আয়োজন করা হয়েছে তার এই প্রথম চিত্র প্রদর্শনীর। এদিন বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এতে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন- মোহাম্মদ রফিকউজ্জামান, বিপাশা হায়াৎ ও কনকচাঁপা চাকমা।

এই প্রদর্শনী উৎসর্গ করা হবে সদ্য প্রয়াত চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুকে। এই প্রদর্শনী চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

এ প্রসঙ্গে কনক চাঁপা বলেন, ‘সংগীত চর্চার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করি। ভালোবাসি ছবি আঁকতেও। বেশ কিছু ছবি এঁকেছি। এবার সেইসব ছবি নিয়ে চিত্র প্রদর্শনী করতে যাচ্ছি।’