নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

৩৮
56

প্র্যাকটিসে সময় দিচ্ছেন সাকিব-তামিমরা

প্রিয়আলো, ক্রীড়া ডেস্ক : ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা হয়নি বাংলাদেশের।
এশিয়া কাপের হতাশা মুছে বিশ্বকাপ মিশন বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের।

 

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।

 

আজকের ম্যাচে অবশ্য কাটার বয় মুস্তাফিজ খেলতে পারছেন না। তারপরও তিনজন পেসার নিয়ে আজ ধর্মশালার মাঠে নামবে বাংলাদেশ।

 

চলুন দেখে নিই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১. তামিম ইকবাল

২. সৌম্য সরকার

৩. সাব্বির রহমান

৪. মুশফিকুর রহিম

৫. সাকিব আল হাসান

৬. মাহমুদউল্লাহ রিয়াদ

৭. নাসির হোসেন

৮. মাশরাফি মুর্তজা

৯. আল-আমিন হোসেন

১০. আরাফাত সানী

১১. তাসকিন আহমেদ।