দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

৮৮

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুুরের ঘোড়াঘাট উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে রুপিয়া বেগম (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপিয়া বেগম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মো. ফরিদুল ইসলাম জানায়,ম বাড়ির গোয়ালঘরে মশা তাড়াতে রুপিয়া বেগম কয়েল জ্বালিয়ে দিলে কিছুক্ষণ পর ওই কয়েল থেকে পুরো গোয়াল ঘরে আগুন ধরে যায়। এ সময় রুপিয়া গোয়াল ঘরে ঢুকে সেখানে থাকা দুটি ছাগলের ছানা কোলে নিয়ে বের হওয়ার সময় ঘরের চালা রুপিয়ার উপর ভেঙে পড়ে। এতে রুপিয়া বেগমসহ ছাগলের ছানা সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

বুলাকীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপিয়ার স্বামী সিরাজুল ইসলাম ঢাকায় একটি কারখানায় ¤্রমিকদের চাকরি করেন।