আফ্রিদির ‘গোল্লা’র রেকর্ড

৭৬
38

(ব্যাট হাতে আরো একটি গোল্লার পথে আফ্রিদী)

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে শহীদ আফ্রিদির ব্যাটিং ব্যর্থতা চলছেই। আগের দুই ম্যাচ মিলে মাত্র ৩ রান করা পাকিস্তান অধিনায়ক বুধবার বাংলাদেশের বিপক্ষে ডাক মেরেছেন।

 

এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আটবার শূন্য রানে আউট হলেন আফ্রিদি। এর ফলে একটি ‘বিব্রতকর’ রেকর্ডেও নাম লেখালেন পাকিস্তানি অলরাউন্ডার।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ায় তালিকার এখন তৃতীয় স্থানে আফ্রিদি। তিনি ৯৪ ম্যাচে আটবার শূন্য মারলেন।

 

৭৩ ম্যাচে দশবার শূন্য মেরে সবার ওপরে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ৫১ ম্যাচে ৯ বার শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের লুক রাইট।