সংসদ উপনেতাকে নিয়ে কটুক্তি করায় নগরকান্দায় বিক্ষোভ

২৬

ফরিদপুর প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং তার ছেধধলে মুক্তিযোদ্ধা আয়মন আকবর বাবলু চৌধুরী সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগ। আজ বিকেলে চাঁদহাট বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জয়বাংলা বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের কাওছার সরদারের ছেলে ইকরাম হোসেন লাবলু সরদার চাঁদহাট বাজার উচ্চবিদ্যালয়ের সৈয়দা সাজেদা চৌধুরী ভবন ও বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর বাবলু চৌধুরী ভবন এর নামকরন নিয়ে কটুক্তি করায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চরযশোরদী ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে কাইচাইল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কবির হোসেন ঠান্ডু মাষ্টার বলেন, ‘সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও আমাদের বাবলু মামা সকলের কাছেই সম্মানীত ব্যক্তি। তাদের সম্পর্কে লাবলু সরদার কটুক্তি করার অপরাধ ক্ষমার অযোগ্য। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের দুঃসাহস দেখাতে সাহস না পায়, সে জন্য লাবলু সরদারের দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া প্রয়োজন।’

সমাবেশের সভাপতি কারুজ্জামান সাহেব ফকির বলেন, ‘মাননীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপি ও আমাদের মামা আয়মন আকবর বাবলু চৌধুরী বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা সারা বাংলাদেশেরই সম্মানীত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা কটুক্তি করে তারা দেশের শত্রু।

বাংলার মাটিতে এ ধরনের অপরাধীদের সর্বচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাই।’ প্রতিবাদ সমাবেশে খালিদ হুসাইন বাকি’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, লস্করদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুল আলম বাবলু , উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ মান্নান মোল্যা, সহদপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক তালুকদার, চরযশোরদী ইউপির সাবেক চেয়ারম্যান হারুন তালুকদার,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি নান্নু মোল্যা, বীরমুক্তিযোদ্ধা ইউনুস মোল্যা, চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, চাঁদহাট বাজার বনিক সমিতির সভাপতি ইমারত হোসেন দুলাল, আ’লীগ নেতা ফজলুল হক মাতুব্বর, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য বাদল মিয়া, ইউপি সদস্য বাকি মিয়া, চুন্নু মিয়া, লিয়াকত ফকির, কামরুল হোসেন মাষ্টার, এনায়েত হোসেন মাষ্টার, যুবলীগ নেতা জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা সোহেল মোল্যা প্রমুখ।