বাংলাদেশের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে

৩২
8

( আগের ছবি )

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।

এশিয়া কাপের আগে খুলনা ও চট্টগ্রামে ক্যাম্প করে বাংলাদেশ। এই ক্যাম্পে কোচ হাথুরুসিংহের নজর কাড়েন তরুণ ক্রিকেটার মোহাম্মদ মিথুন। তাই ইমরুল কায়েসের আগে তাকে বিবেচনায় রাখা হতে পারে।

এদিকে তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি এমনকি নাসির হোসেনকেও আজ সাইড বেঞ্চে থাকতে হতে পারে। কারণ, নুরুল হাসান সোহান উইকেটরক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি শেষ দিকে বিগ হিট খেলতে পারদর্শী। সে কারণে সেরা একাদশে তিনি যে থাকছেন সেটা বলা যায়।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে চলুন দেখে নিই বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:                          
১. সৌম্য সরকার
২. মোহাম্মদ মিথুন
৩. সাব্বির রহমান
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. মুশফিকুর রহিম
৬. সাকিব আল হাসান
৭. নুরুল হাসান সোহান
৮. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
৯. আরাফাত সানী
১০. মুস্তাফিজুর রহমান  এবং
১১. আল-আমিন হোসেন।

ভারতের সম্ভাব্য একাদশ:
১. শিখর ধাওয়ান
২. রোহিত শর্মা
৩. বিরাট কোহলি
৪. সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. পার্থিব প্যাটেল
৭. হার্দিক পান্ডে ( ধোনী যদি না খেলেন )
৮. রবীন্দ্র জাদেজা
৯. রবীচন্দ্রন অশ্বিন
১০. জসপ্রিত বুমরা
১১. আশীষ নেহরা।