সুষ্ঠু নির্বাচন না হলে জঙ্গিবাদের উত্থান হতে পারেঃ রংপুরে এরশাদ

৩২
Ershad

( রংপুরের ছবি নয় )

রংপুর অফিসঃ প্রধানমন্ত্রীর বিশেষ দুত সাবেক রাষ্টপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক পন্থায় নির্বাচন না হলে দেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে। দেশে আইন শৃংখলা পরিস্থিতি ভাল নয়। গতকাল শনিবার তিনদিনের সফরে রংপুরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমান যে ভাবে দেশে নির্বাচন হচ্ছে তাতে জনগণের তেমন একটা আস্থা নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু না হলে বিশংখলা সৃ
ষ্টি হতে পারে। দেশে বিশৃংখলা থাকলে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠতে পারে। তাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি।
তিনি আরো বলেন, মানুষের মাঝে নির্মমতা বেড়েছে। অতিতে এ রকম নির্মমতা লক্ষ্য করা যায়নি। সন্ত্রাসিরা দেশে অপহরণ ও মুক্তিপন দাবিতে শিশুদের নির্মম ভাবে হত্যা করছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। বর্তমান সরকার সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, জাতীয় পার্টি জনগণের কল্যানে কাজ করছে। জনগন জাতীয় পার্টিকে ভোট দিলে দেশের মানুষের কল্যাণ হবে।
তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টির সরকারের আমলে মানুষ শান্তিতে ছিল। খুন খারাপি ছিল না। মানুষ নিরাপদে চলাচল করতে পারত। কিন্তু এখন মানুষ ঘরেও নিরাপদ নেই। এসব কঠোর হাতে দমন করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশে অরাজগতা বাড়বে।