রোনালদোকে খেপিয়ে দিয়েছিলেন সাংবাদিকরা

৩৪

প্রতিপক্ষের মাঠে গোল না পাওয়া নিয়ে প্রশ্ন তুলে ক্রিস্তিয়ানো রোনালদোকে খেপিয়ে দিয়েছিলেন সাংবাদিকরা। রোমার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়ে তার মোক্ষম জবাব দিলেন এই তারকা ফরোয়ার্ড।

রোনালদো আর হেdownload-25 (1)সে রদ্রিগেসের গোলে সোমবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে এএস রোমাকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। আগামী ৮ মার্চে ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে দুই দল। মূল্যবান দুটি অ্যাওয়ে গোল থাকায় নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও কোয়ার্টার-ফাইনালে উঠবে রোনালদো-বেনজেমারা।

রিয়াল কোচ হিসেবে জিদানের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হলো জয় দিয়ে। রিয়ালও অতীত ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে এলো। ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে ইতালির দলগুলোর বিপক্ষে শেষ আট ম্যাচে জিততে না পারার ব্যর্থতা নিয়ে রোমে গিয়েছিল রিয়াল। শেষ বার তারা কোনো সেরি আর দলকে হারিয়েছিল ১৯৯৭-৯৮ মৌসুমে।

এই জয়ে প্রতিশোধও নেওয়া হলো রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ দেখায় রোমার কাছে ২০০৭-০৮ মৌসুমে কোয়ার্টার-ফাইনালের দুই পর্বেই হেরে বিদায় নিয়েছিল স্পেনের শীর্ষস্থানীয় দলটি।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল জিদানের শিষ্যরা। অষ্টম মিনিটে রোনালদোর বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক আর ২২তম মিনিটে টনি ক্রুসের কর্নারে বেনজেমার হেড লক্ষ্যে থাকেনি। ৩৩তম মিনিটে রোনালদোর ঝুলিয়ে দেওয়া বলে চোট কাটিয়ে ফেরা ব্রাজিল ডিফেন্ডার মার্সেলোর ভলিও ঠিকানা খুঁজে পায়নি।স্বাগতিকরা প্রথম বলার মতো আক্রমণ করে সপ্তদশ মিনিটে। download-25 (1)স্তেফান এল শারাউইয়ের শট পোস্টের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকেও দুটি আক্রমণের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। কোস্তাস মানোলাসের হেড ও এল শারাউইয়ের শট লক্ষ্যে থাকেনি।

৫৫তম মিনিটে রিয়ালের ত্রাতা কেইলর নাভাস। আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির বাড়ানো বল ধরে রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন এল শারাউই। কিন্তু রোমার ফরোয়ার্ড শট নেওয়ার আগেই দ্রুত ছুটে এসে বিপদমুক্ত করেন নাভাস।

দুই মিনিট পর রোনালদোর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পায়ের জাদুতে রোমা অধিনায়ক ফ্লোরেন্তসিকে বোকা বানিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে রোনালদোর এটি দ্বাদশ গোল।