একুশের কাব্যানুভূতি “আত্ম-জিজ্ঞাসা”

৪২

আত্ম জিজ্ঞাসা 

12439524_997501007003710_1606871052842608196_n

( নুরুল ইমরান )

অনেকদিন পর আজ নিজেকেই প্রশ্নগুলো ,

আমি কি পেরেছি সরির বদলে দুঃখিত বলতে ?

কিংবা থ্যাংকস এর বদলে ধন্যবাদ বলতে ?

আমরা কি পেরেছি বাংলা ভাষাকে পুরোপুরি বিদেশি ভাষা থেকে মুক্ত করতে ?

আইন আদালত থেকে শুরু করে দেশের সর্বস্তরে বাংলা ভাষার সঠি
ক ব্যবহার নিশ্চিত করতে ?

আমি কি পারি আমার অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলতে ?

আমার মাকে “মা” বাবাকে “বাবা ” বলে ডাকতে ?

কতটা পেরেছি ভাষা শহীদদের রক্তের দাম রাখতে !
বাংলা ভাষা আর বাঙ্গালীর বর্ণিল সাজে সাজতে ?

___লিখে পাঠিয়েছেন মোঃ নুরুল ইমরান।