বাড়ী ভাড়া ২৫ হাজার টাকা হলে ব্যাংকে দিতে হবে _ আবুল মাল আব্দুল মুহিত

৩০
সংসদ প্রতিবেদকঃ
বানিজ্যিক ও আবাসিক যেকোন উদ্দেশ্যে ব্যবহৃত গৃহসম্পত্তির মালিক বা ভোগদখলে থাকা করদাতার একক বা একাধিক ভাড়াটিয়ার নিকট হতে মাসিক ভাড়ার পরিমাণ ২৫হাজার টাকার অধিক হলে প্রাপ্ত বাড়ীভাড়া জমা দেওয়া ক্ষেত্রে যেকোন তফসীলী ব্যাংক হিসাব ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী জানান ব্যবহুত এই ব্যাংকে বাড়ীভাড়াও অগ্রিম জমা দেওয়া যাবে।তবে ভাড়া আদায়ের ক্ষেত্রে একাধিক ভাড়াটিয়ার কাছ থেকে ২৫হাজার টাকা প্রাপ্ত হলে দরদাতা আলাদা একটি রেজিস্ট্রার ব্যবহার করবেন।এতে ভাড়াটিয়ার এবং ভাড়ার যাবতীয় তথ্য সংরক্ষণ করবেন।এবং করদাতা বাড়ীভাড়া সংক্রান্ত ব্যাংক হিসাবের তথ্য সংশ্লিষ্ট উপ কর-কমিশনারকে অবহিত করবেন।এবং বাড়ী ভাড়া সংক্রান্ত ব্যাংক হিসাবে রশিদ দাখিল করবে।
অর্থমন্ত্রী জানান, ভাড়াটিয়াগণ ক্রসচেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করবেন।এবং চাইলে মালিকের ব্যাংক হিসাবে নগদ টাকা জমা দিতে পারবেন।
অর্থমন্ত্রী বলেন, যৌথ মালিকানায় একাধিক মালিক হলে যেসব মালিকের প্রাপ্ত ভাড়ার পরিমাণ ২৫ হাজার অতিক্রম করবে তাদের ক্ষেত্রেই ব্যাংক হিসাব প্রযোজ্য হবে।
মন্ত্রী জানান, মালিক দেশের বাইরে অবস্থান করলে যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকেন তবে ক্ষমতা প্রাপ্ত ব্যাক্তি উক্ত ভাড়া জমা করার জন্য ব্যাংক হিসাব ব্যবহার করবেন।